ইরাকের কারবালায় শনিবার একটি হোটেলে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পাঁচ ইরানি পূণ্যার্থী মারা গেছে। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা রবিবার একথা জানিয়েছে।
খোরাসান রাজাভির হজ অ্যান্ড পিলগ্রিমেজ অর্গানাইজেশনের প্রধান জাভেদ শাদ বলেন, কারবালা নগরীর কাসর আল-মোল্লা হোটেলে এই অগ্নিকাণ্ডে পাঁচ পূণ্যার্থী প্রাণ হারিয়েছেন। এদের বাড়ি ইরানের খোরাসান রাজাভি প্রদেশে। তিনি আরো বলেন, হোটেলটির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। তিনি আরো জানান, এই ঘটনায় অপর দুই ইরানী পূণ্যার্থী আহত হয়েছেন। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
