পাপুয়া নিউ গিনির ফিনস্ক্যাহাফেন থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
গ্রিনিচ মান সময় রবিবার ৮:৫২:৮ টায় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ৬.২৩৯১ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ ও ১৪৭.৪৭৯৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এবং ৬৬.৯৭ কিলোমিটার গভীরে।
ইত্তেফাক/এসএস
