জেরুজালেমে লরি হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২২:২২
ইসরাইল শাসিত জেরুজালেমে রবিবার একদল সৈন্যের ওপর একটি লরি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। ইসরাইলি পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
 
চিকিৎসকেরা জানিয়েছে, এই ঘটনায় তিনজন নারীসহ একজন পুরুষ নিহত হয়েছেন। এতে আরও ১৫জন আহত হয়েছেন। নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০-এর মধ্যে।
 
ইসরাইলি পুলিশ স্থানীয় এক রেডিওতে এই ঘটনাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করেছেন।
 
তারা বলছেন, ইচ্ছাকৃতভাবে ভিড়ের ভিতর পথচারীদের উপর লরি চালিয়ে এই হত্যাকাণ্ড করা হয়। এসময় সেনাদের গুলির আঘাতে লরির চালক নিহত হয়। সন্দেহভাজন সন্ত্রাসী ফিলিস্তিনি নাগরিক বলে ইসরাইলী পুলিশ দাবি করছে।
 
গত ১৫ মাসে ইসরাইলিদের ওপর বেশকিছু ফিলিস্তিনি আক্রমণের ঘটনা ঘটেছে, যার বেশির ভাগই ছুরি দিয়ে, তবে কয়েকটিতে যানবাহনও ব্যবহৃত হয়। এসব আক্রমণে ৩৫ জন ইসরাইলি নিহত হয়। কয়েকদিন আগে জার্মানির বার্লিন শহরে ট্রাক দিয়ে চালানো এমনই এক আক্রমণে ১২ জন নিহত হয়।
 
ইত্তেফাক/এসএস