রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে খিলজী রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোহাগ (২০) ও শিহান (২০)। তারা মিরপুর থাকতেন।
আরও পড়ুন: এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
পুলিশ জানায়, খিলজী রোডের মাথায় একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যান। আহত অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
