শেখ হাসিনার অধীনে নির্বাচনে ঠিকই অংশ নেবেন খালেদা জিয়া :তোফায়েল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২৩:৫৯

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছিল। এবার তারা সে ভুল করবে না। তারা ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তাছাড়া আগামীতে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

 
রবিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু এ সোনার বাংলার স্বপ্নই দেখেছিলেন। দেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময়ে চিরচেনা কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহারের মতো গ্রামগুলোও শেখ হাসিনা সরকারের                উন্নয়নের ছোঁয়ায় শহরে রুপান্তরিত হয়েছে। ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়ককে ৪ লেনে রুপান্তরে ৫৭২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন, সংরক্ষিত মহিলা সাংসদ সাবিনা আক্তার তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মরিয়ম জালাল শিমু।  মন্ত্রী বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ১ তলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

ইত্তেফাক/এএন