লন্ডনের হলেও ‘আয়নাবাজি’র লাইন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০১:৩৪

ফ্রান্স, যুক্তরাস্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতে অগণিত দর্শকের মন জয় করার পর আয়নাবাজি এবার ভেল্কি লাগালো যুক্তরাজ্যের লন্ডন শহরে। লন্ডনের প্রথম শোটির সব ক’টি টিকেটই শেষ হয়ে যায় এবং আয়নাবাজি বিশ্বের অন্যান্য স্থানগুলোর মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও হাউসফুল হওয়ার গৌরব অর্জন করে। লন্ডনে সিনেমা হলের সামনে চলছে অসংখ্য দর্শকের ভিড়। এরমধ্যে অনেকেই টিকেট খুঁজছেন, কিন্তু ততোক্ষণে টিকেট শেষ। দর্শকরা লাইন ধরেছেন ভেতরে ঢুকতে। বেশিরভাগ টিকেট আগেই শেষ হয়ে যাচ্ছে। ‘আয়নাবাজি’ দেখার সময় দর্শকদের মধ্যে উচ্ছ্বাসও দেখা যাচ্ছে লক্ষণীয়।

ইত্তেফাক/এএন