ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০৯:৫৫
বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ‘ব্যান্ড শো : রিদম অব ব্যান্ড’। এ অনুষ্ঠানে সম্ভাবনাময় ও আপকামিং ব্যান্ড দলের গান ধারণ করে প্রচার করা হয়। রিদম অব ব্যান্ড রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার ব্যান্ড দলের মৌলিক গান উপস্থাপন করে থাকে। 
 
প্রতি পর্বে একটি ব্যান্ডের মোট ৪টি গান প্রচার করা হয়। উপস্থাপকের সাথে গানের মাঝে মাঝে কথোপকথনের মধ্যদিয়ে ব্যান্ড দলের পরিচিতি, গান, ভোকাল এবং ব্যান্ড সদস্যদের ব্যাক্তিগত পরিচিতি, ব্যান্ডের আপকামিং অ্যালবাম ইত্যাদি নানা বিষয় উঠে আসে।
 
এ সপ্তাহের ব্যান্ড দল কর্ডস। লিটু সোলায়মানের প্রযোজনা ও জনপ্রিয় ব্যান্ড তারকা ও কন্ঠ শিল্পী এস আই টুটুলের  উপন্থাপনায় অনুষ্ঠানটি আগামী বুধবার রাত ৮টায় প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে। 
 
ইত্তেফাক/এমএআর