নেতার শেষকৃত্যানুষ্ঠানে নাচল ৫০ পোল ড্যান্সার!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১০:৫৩
শেষকৃত্যানুষ্ঠানে উপরওয়ালার নাম নিতে শুনেছেন। সুরে সুরে জিকির-আজকারে টান দিতেও শুনেছেন। এমনকি, ফুল বা মালা হাতে নিয়ে অসংখ্য মানুষের ভিড়ও দেখেছেন। তবে গোটা তাইওয়ান যা দেখল, তা দেখে গোটা দুনিয়া অবাক!
 
গত মাসে ৭৬ বছর বয়সে মৃত্যু হয় তাইওয়ানের স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার, যার নাম টুং সিয়াং। আর এই নেতার শেষকৃত্যানুষ্ঠানেই ৫০ জন বিকিনি সুন্দরীকে দিয়ে গাড়ির ওপর গড়ানো হয় পোল ডান্স! এ রকম শবযাত্রা দেখে তো অবাক তাইওয়ানবাসী।
 
IMG0
 
তবে কিছুদিন আগে এই শেষকৃত্যানুষ্ঠানের ভিডিও ইন্টারনেটে উঠে আসতেই গোটা দুনিয়াও হতবাক। ইতোঁমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দয়ায় ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও।
 
 
নেতার পরিবার জানিয়েছেন, টুং সিয়াং বেঁচে থাকতে খুবই পার্টি করতেন। তারই ইচ্ছে ছিল, মৃত্যুর পর শেষকৃত্যানুষ্ঠানও যেন হয় আনন্দ-আমোদপূর্ণ। নেতার শেষ ইচ্ছে পূরণ করতেই এই ব্যবস্থা করেছে নেতার পরিবার।
 
 
ইত্তেফাক/এএম