‘লা লা ল্যান্ড’র রেকর্ডময় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৩
৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড যেন লা লা ল্যান্ডময় জমকালো আয়োজনে মুখরিত ছিল। সাতটি মনোনয়ন থেকে সাতটিই জিতেছে এ আলোচিত সিনেমা। সেরা অভিনেতা হিসেবে যেমন লা লা ল্যান্ডের রিয়ান গোস্লিং, তেমনি সেরা অভিনেত্রী হয়েছেন একই সিনেমার তারকা এমা স্টোন। সেইসঙ্গে পেয়েছে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, স্কোর ও সেরা সঙ্গীত ক্যাটাগরীর পুরস্কার।
 
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে সোমবার অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ডের মূল আয়োজন, অর্থাৎ বিজয়ীদের নাম ঘোষণার পালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। তার সঙ্গে আরো ছিলেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।
 
যাদের হাতে উঠলো এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড: 
 
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অ্যারন টেইলর ও জনসন(নকটুর্নাল অ্যানিম্যালস)। টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা বিলি বব(গলিয়াথ), আর অভিনেত্রী ট্রেস ইলিস(ব্লাক-আইশ)। 
IMG0
সেরা টেলিভিশন সিরিজ হিসেবে ঘোষণা করা হয়েছে আটল্টা’র নাম। সেরা অরিজিনাল স্কোরে এগিয়ে রয়েছেন অভিনেতা জাস্টিন হারউটজ(লা লা ল্যান্ড), সেরা গান সিটি অব স্টারস(লা লা ল্যান্ড)। 
 
মিউজিক্যাল অথবা কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রিয়ান গোস্লিং(লা লা ল্যান্ড)। টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রী হয়েছেন ক্লেরি ফো(দ্য ক্রাউন) আর টেলিভিশন সিরিজ হয়েছে দ্য ক্রাউন। 
 
সেরা পরিচালক নির্বাচিত ‘ডামিয়েন শাজেল, লা লা ল্যান্ড’। মিউজিক্যাল অথবা কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা ডোনাল্ড গ্লোভার(আটলান্টা) ও সেরা অভিনেত্রী এমা স্টোন(লা লা ল্যান্ড)। একইসঙ্গে সেরা মিউজিক্যাল সিনেমা হিসেবেও পুরস্কার পেয়েছে লা লা ল্যান্ড। 
 
আর ড্রামা ক্যাটাগরীতে সেরা অভিনেতা হিসেবে থাকছেন ‘ক্যাসে অ্যাফ্লেক, ম্যানচেস্টার বাই দ্য সি’ এবং সেরা অভিনেত্রী  ইসাবেলা হুপার্ট(এলে)। অন্যদিকে সেরা 
চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে মুনলাইট সিনেমা। 
 
উল্লেখ্য,  গত ১২ ডিসেম্বর মনোনয়ন প্রাপ্ত শিল্পী ও সিনেমার নাম ঘোষণা করা হয়। 
 
ইত্তেফাক/এমএআর