বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। গুণী এই নির্মাতাকে নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আলোচিত ‘গান্ডু’ নির্মাতা কৌশিক মুখার্জি।
সত্যাজিৎ ১৯৬৫ সাল থেকে সন্দেশ পত্রিকায় ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজ চালু করেন। ফেলুদার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে পরিচালক সন্দীপ রায় নির্মাণ করেন ‘ডাবল ফেলুদা’ শিরোনামের সিনেমা। এ সিনেমা নিয়ে পুজিতা নামের একজন একটি আর্টিকেল লিখেছেন।
লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নির্মাতা কৌশিক মুখার্জি। ক্যাপশনে কৌশিক বেশ অশ্লীল ভাষায় মন্তব্য করেন। এই মন্তব্য থেকে বিতর্কের সূত্রপাত।
উল্লেখ্য, কৌশিক মুখার্জি নির্মিত চলচ্চিত্র হলো ‘গান্ডু’, ‘তাসের দেশ’ ‘লুডো’ প্রভৃতি। যা বেশ আলাচনা-সমালোচনার জন্ম দেয়।
IMG0
ডাবল ফেলুদার তোপসে চরিত্রের অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেছেন, কৌশিকের শব্দ ব্যবহার দেখে আমি হতবাক! সিনেমা পছন্দ না-ই হতে পারে, তাই বলে এই ধরনের শব্দের প্রয়োগ? যে মানুষটাকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলা হয়েছে, তিনি অস্কার পর্যন্ত পেয়েছেন।
নির্মাতা সৃজিত মুখার্জি বলেন, সিনেমা ভালো নাই লাগতে পারে, তাই বলে এই ধরণের শব্দ প্রয়োগ। আবার অনেকে বলছেন কৌশিককে পাত্তা দেওয়ার কিছু নেই! ফিল্মওয়ার।
ইত্তেফাক/এমএআর
