আবারো একসঙ্গে চঞ্চল-মিলি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১২:৩১
একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে কাজ করতে একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, দিলারা জামান ও জাহিদ হাসান।
 
রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে রবিবার বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন রনি ভৌমিক। 
 
পারিবারিক গল্পে বিজ্ঞাপনটি সাজানো হয়েছে। এখানে দিলারা জামানের ছেলের চরিত্রে কাজ করছেন জাহিদ হাসান। আর তাদের বাসার ভাড়াটিয়া হিসেবে দেখা যাবে জনপ্রিয় জুটি চঞ্চল-মিলিকে। তারা স্বামী-স্ত্রীর চরিত্রে হাজির হবেন এখানে। 
 
শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার শুরু করবে বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/এমএআর