আফগানিস্তানের শীর্ষ ক্রিকেটার শাপুর জাদরানের উপর হামলা হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার গভীর রাতে রাজধানী কাবুলে একটি সশস্ত্র গ্রুপ তার ওপর গুলিবর্ষণ করে।
তবে জাদরান পালিয়ে যেতে সক্ষম হন। ভারতীয় সংবাদমাধ্যশ ক্ষমা ডট কম-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে- জাদরান তার ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের ওপর বন্দুকধারীরা হামলা চালায়।
তার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, জাদরানের ওপর এর আগেও অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তবে ব্যর্থ হয়েছে।
কোন ব্যক্তি কিংবা গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও জাদরানের ওপর হামলার বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি। এএফপি ও ডন
ইত্তেফাক/এমএইচ
