এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘সিনেমাওয়ালা’। নাটকটি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হয়।
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী, সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমুখ।
বিনোদন অঙ্গনে সঙ্গে সংশ্লিষ্টদের জীবনকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। একজন পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পী, রূপসজ্জাকরসহ সবার জীবনের টানাপোড়েনের গল্প রয়েছে এখানে।
ইত্তেফাক/এমএআর
