সংসার ঝামেলা তো আছেই, এবার নতুন বিতর্কে আবারো আলোচনায় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে সর্ম্পক নিয়ে বেশ তিক্ত দিনযাপনে মালাইকা।
নতুন করে যোগ হয়েছে নতুন বিতর্ক। থার্টিফার্স্টে বেঙ্গালুরু এ শ্লীলতাহানির ঘটনায় টুইটারে পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান মালাইকা। কিন্তু ইনস্টাগ্রামে লেখা তার সেই প্রতিবাদী পোস্টটি ছিল নকল।
বেঙ্গালুরুর ঘটনার প্রতিবাদ করে মালাইকা যা লিখেছেন, সেটা দর্শন মুকার নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়াতেই করা পোস্টের সঙ্গে হুবহু মিলে গেছে। সেই ব্যক্তির লেখা এবং নায়িকার পোস্টের প্রতিটি শব্দ এক। সোশ্যাল মিডিয়ায় দু’জনের পোস্টের সময় দেখলে বোঝা যায়, ওই ব্যক্তিই লেখাটা আগে লিখেছিলেন।
তারপর থেকেই মালাইকার এই কপি-পেস্ট করা নিয়ে জোর গুঞ্জন উঠেছে। শুধু তাই নয়, এ নিয়ে চারদিকে কঠোর সমালোচনার মুখেও পড়েছেন মালাইকা। তার মতো এত সচেতন একজন অভিনেত্রী কিভাবে কাজটি করলেন- এমনই প্রশ্ন উঠেছে তাকে ঘিরে।
অন্যদিকে আরবাজ খানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর অর্জুন কাপুর আর মালাইকার সম্পর্ক নিয়েও চলছে নানান গুঞ্জন। বলিউড লাইফ।
ইত্তেফাক/এমএআর
