বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মেঘের পরে মেঘ জমেছে’। অঞ্জন আইচের পরিচালনায় নাটকটি দেখা যাবে আজ সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।
অভিনয় করেছেন শামীমা নাজনীন, আ খ ম হাসান, সাজু খাদেম, আরফান আহমেদ, মারজুক রাসেল, মিশু সাব্বির, তারিক আনাম খান, নাঈম, নাদিয়া, বাঁধন, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, ফারুক আহমেদ, মাজনুন মিজান, মিথিলা, অতন্দ্রিলা আইচ, আহসান কবির, সুজাত শিমুল, ইকবাল, রাজা, দিদার, নাদিয়া মীম, সামিয়া খান প্রমুখ।
এই ধারাবাহিক নাটকটির গল্প বর্তমান প্রেক্ষাপটে আধুনিকতা এবং সমাজের অসামঞ্জস্যের সংঘর্ষের শক্তি পরিষ্কার একটি গল্প। হাসান সাহেব একজন বিশাল ব্যবসায়ী, সৎ এবং অসৎ বিভিন্ন উপায়ে তার সম্পত্তি অর্জিত হয়েছে।
কিন্তু জীবনের একটি পর্যায়ে এসে তার কাছে সবকিছু মনে হতে থাকে মিথ্যা। তার মেয়ে যুথি স্বভাবে হয়েছে একেবারেই তার থেকে আলাদা। এভাবে কাহিনী এগিয়েছে।
ইত্তেফাক/এমএআর
