নতুন বছরের ভ্রমণের দারুণ অফার আনলো জোভাগো

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭
বছর ঘুরে নতুন বছর এলো। আসলো শীত, শীতকাল ভালবেসে এসেছি আমরা সকলেই। এই ঋতু মানেই আরাম, এই ঋতু মানেই ছুটি এবং এই ঋতু মানেই পিঠা। 
 
মন দূষণমুক্ত নিসর্গ খুঁজে পেতে বেশি দূরে যেতে হয় না। দেশের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অজস্র নিসর্গ ভ্রমণকারীদের অপেক্ষায়। এবং এই পালিয়ে যাওয়াটা কে আরেকটু সহজ এবং সাবলীল বানায় জোভাগো।  
 
এই মৌসুমে তাই ঘুরে আসুন পরিসীমা পেরিয়ে - পাহাড় থেকে সমতল হয়ে আবার সমুদ্র সৈকত পর্যন্ত। খাগড়াছড়ি, বান্দরবন ঘুরে কক্সবাজারের সমুদ্রতট হয়ে উত্তরে দিনাজপুরের টেরাকোটার বাহার দেখে ফেলুন এই অজুহাতে। অথবা হাওরের পানি, বজরায় ভেসে শীতের পাখিদের ঝাক দেখা। কিংবা সুন্দরবনের গহিনে গিয়ে হারিয়ে যাওয়া। এই ম্যানগ্রোভ বনের নিঃশব্দতায় হারিয়ে গিয়ে খুঁজে নিতে পারেন আপন নিসর্গ। নিরবিচ্ছিন্ন  এই দেশের সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র। ভ্রমনপিপাসুদের জন্য যেমন সময়টা যুতসই, তেমনি করে পরিবার পরিজনদের নিয়ে হাওয়া বদলটাও জরুরি। 
 
নতুন বছরের শুরুতে বসুন্ধরা সিটিতে চলছে শীতের উৎসবের আমেজ। নিচ তলার উত্তর দিকে অবস্থিত এই মেলায় হ্যান্ডসেট থেকে শুরু করে দেশ ভ্রমণ – অনেক প্রকারের সুবিধা পাওয়া যায়। 
 
স্টলগুলোর শুরুতেই ডান দিকে বসেছে জোভাগোর বন্ধুরা। স্টলের সামনে দাড়াতেই হয়ত আপনি প্রশ্নের সম্মুখিন হবেন, শেষ কবে ঘুরতে গিয়েছিলেন? এই বিপুল দেশের প্রতিটা কোণ শীতকালের অমায়িক আরামে যখন ঝলমল করছে, আপনাকে এই যান্ত্রিক শহর থেকে একটু মুক্তি দেয়া জোভাগোর কর্তব্য। 
 
জোভাগো বাংলাদেশের এক নম্বর হোটেল বুকিং সাইট যেখানে সবাই নিজের প্রয়োজন অনুযায়ী হোটেল খুঁজে অগ্রিম বুকিং দিতে পারবে। আমাদের দেশের প্রতিটা অঞ্চলের হোটেল এবং অন্যান্য বাসস্থানের খোঁজ দিতে পারে এই সাইট। আরও সহজে সবচেয়ে বেশি গন্তব্যে পৌঁছানোর সংকল্প নিয়ে আতিথিয়েতার হাত বাড়িয়েছে জোভাগো। 
 
৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব মুখর পরিবেশ, চলবে ৩০ তারিখ পর্যন্ত। এবং জোভাগোর পাশে এবং সাথে থাকা বন্ধুদের জন্য এই মেলায় থাকছে আকর্ষণীয় উপহার। এবং র্যা ফেল ড্র খেলায় বিজয়ী উপহার হিসেবে পাবে চট্টগ্রাম শহরে তিন রাত কাটানোর সুবর্ণ সুযোগ। 
 
এবং মেলা চলাকালীন সময়ের জন্য জোভাগো মিলিত হয়েছে ইনফিনিক্স মোবাইলের সাথে। এই যৌথ প্রযোজনায় জোভাগোর মাধ্যমে একটি নিশ্চিত অগ্রিম বুকিং দিলেই পাচ্ছেন ইনফিনিক্সের মোবাইল সেটের উপর ১০% ছাড়। 
 
ইত্তেফাক/এমএইচ