প্যারিসে সংঘটিত ডাকাতির হামলার ব্যাপারে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। গত ১ অক্টোবর প্যারিসের একটি হোটেলে বন্দুকের মুখে জিম্মি হন। পুলিশ কর্মকর্তাদের বেশে বন্দুকধারীরা হোটেলে ঢুকে তাকে জিম্মি করে।
এই ঘটনার পর দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি কিম। তবে এবার বলবেন। আর্ন্তজাতিক মিডিয়া বিলবোর্ড এ খবর প্রকাশ করেছে।
রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ এর আগামী পর্বে এই প্রসঙ্গে কথা বলবেন তিনি। সম্প্রতি অনুষ্ঠানের একটি প্রোমো দেখানো হচ্ছে টিভিতে। সেখানেই দেখা গেল, প্যারিসে বন্দুকধারীদের মুখে জিম্মি অবস্থার ব্যাপারে কথা বলবেন কিম।
অনুষ্ঠানে কিম তার স্বামী কাইনি ওয়েস্টের মানসিক ভাঙনের ব্যাপারেও কথা বলবেন। কিম বলেন, আমাকে ভয় পেও না। আমার মনে হয় তাকে আমাকে একান্ত প্রয়োজন। আমি তাকে বাড়িতে নিয়ে আসতে চাই। আমরা অনেক কাছের মানুষ। আমরা একে অপরের দুঃখ কষ্ট বেশ ভালো বুঝতে পারি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর প্যারিসে ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসে অবস্থান করছিলেন কিম। মুখোশধারী দুই সশস্ত্র ব্যক্তি হোটেলের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তাকে।
ইত্তেফাক/এমএআর
