মঙ্গলবার আসছে ৫১০০ এমএএইচ ব্যাটারির লেনোভো পি২

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:২৪
উন্মোচনের আগেই 'লেনোভো পি২' স্মার্টফোনের তথ্য ফাঁস হয়ে যায় অনলাইনে। এতে ৫১০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে। এমন খবরে বেশ হৈ চৈ তৈরি হয়ে প্রযুক্তি বিশ্বে।
 
এবার শোনা গেলো সুখবরটি, আগামীকাল মঙ্গলবার-ই বাজারে আসছে ডিভাইসটি। প্রথমে ফোনটি ভারতের বাজারে উন্মোচন করা হবে। একে দীর্ঘস্থায়ী ব্যাটারির 'পাওয়ার-হাউজ' বলে দাবি করেছে লেনোভো ইন্ডিয়া।
 
কিছু দিন আগে লেনোভো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, নিন্মমানের ব্যাটারির ফোনের কারণে প্রায়শই কি আপনি দূর-যাত্রায় বিপাকে পড়েন? ভয় নেই, শিগগির আসছে পাওয়ার-হাউজ, যা দূর-যাত্রায় সঙ্গী হবে অনায়াসে।
 
আর এবার জানানো হলো, পাওয়ার-হাউজ হাতে পাওয়ার অপেক্ষা ঘুচছে মঙ্গলবার। পাওয়া যাবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে।
 
আইএফএ-২০১৬ -তে প্রথম উন্মোচিত লেনোভো পি২-তে থাকছে ৫.৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি অ্যামোলিড ডিসপ্লে, কোয়ালকম ৬২৫ এসওসি, ৩ ও ৪ জিবির এলপিডিডিআর৩ র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, দুই সিম ব্যবহারের সুবিধা ইত্যাদি।
 
শ্যাম্পেইন গোল্ড ও গ্রাফাইট গ্রে কালারের ফোনটি বাজারে আসলে বাংলাদেশি মুদ্রায় দাম পড়তে পারে ২৮ হাজার ৫০০ টাকা।
 
ইত্তেফাক/এএম