কুমিল্লায় দুইশ কেজি গাঁজাসহ শাহ আলম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার কলেজতলী গ্রামের মৃত আবিদ আলীর ছেলে।
জানা যায়, ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি চটের বস্তায় ভর্তি (প্রতিটিতে ৫০ কেজি করে) দুইশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহ আলমকে আটক করা হয়।
ডিবির ওসি এ.কে.এম মনজুরুল আলম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
