এমপি লিটন হত্যায় জামায়াত আমীরের ৬ দিনের রিমান্ডে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২২:৩৯
দুর্বৃত্তদের গুলিতে নিহত এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াত নেতা সাইফুল ইসলামের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
 
সোমবার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। এর আগে রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 
 
ফলে গত দুদিনে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৮ জনকে রিমান্ডে নিয়েছে। এদের মধ্যে একজন সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ। অন্য ছয়জন জামায়াত নেতা-কর্মী। 
 
গাইবান্ধা আদালত পুলিশের পরিদর্শক রওশন মোস্তফা জানান, রবিবার গ্রেফতারকৃত জামায়াত আমীর সাইফুলকে সোমবার বিকেল ৪টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি হাজির করে পুলিশ। পুলিশ আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক মইনুল হাসান ইউসুফ ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
 
ইত্তেফাক/ইউবি