ঢাকায় প্রদর্শিত হলো জাপানি চলচ্চিত্র ‘তোরা সান’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০৯:৩২
বাংলাদেশ জাতীয় জাদুঘরের চলমান আয়োজন ‘ওয়ার্ল্ড ক্লাসিক্স চলচ্চিত্র’ প্রদর্শনের অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে জাদুঘরের মূল মিলতায়তনে প্রদর্শিত হয়েছে জাপানের চলচ্চিত্র ‘তোরা সান’ সিরিজের ‘তোরা সান:সানরাইজ অ্যান্ড সানসেট’।
 
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন প্রায় ৫০০ দর্শক উপভোগ করেছেন। এনটিভি, জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশস্থ জাপান দূতাবাসের উদ্যোগে তোরা সান সিরিজের আরো দুটি পর্ব এনটিভিতে শিগগিরই প্রচার হবে। 
 
জাপান দূতাবাস আন্তরিকভাবে আশা প্রকাশ করে যে জাপান-বাংলাদেশের সাংস্কৃতিক যোগসূত্রকে আরো দৃঢ় করার লক্ষে এবং জাপানের জীবনযাত্রা বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে তোরা সান সিরিজের এই চলচ্চিত্রগুলো ভূমিকা রাখবে।
 
ইত্তেফাক/এমএআর