প্রকাশিত হলো তরুণ ও প্রতিভাবান নজরুল সঙ্গীতশিল্পী শুভ জ্যোতি কুণ্ডু’র প্রথম ও একক নজরুল সঙ্গীতের অডিও এ্যালবাম ‘বিরহগাঁথা’। ১০টি গান নিয়ে এ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।
এ উপলক্ষে চ্যানেল আইয়ে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান (প্রাক্তন সচিব)। উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, ইকরাম আহমেদ (অতিরিক্ত সচিব, প্রাক্তন পরিচালক, নজরুল ইনস্টিটিউট), ইসতিয়াক উদ্দিন আহমেদ (কান্ট্রি ডিরেক্টর, আই ইউ সি এন, প্রাক্তন প্রধান বন সংরক্ষক) সহ নজরুল সঙ্গীতাঙ্গণের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
অনুভূতি প্রকাশ করে শুভ জ্যোতি কুণ্ড বলেন, ছোটবেলার স্মৃতি থেকে সরাতে পারিনি। তাই আবার নজরুল সঙ্গীতের দিকে আগ্রহী হয়েছি। নজরুল সঙ্গীত নিয়েই আমার ব্যস্থ জীবন কাটাতে চাই। পরে শিল্পী তার প্রথম প্রকাশিত এ্যালবাম থেকে কয়েটি গান উপস্থিত অতিথিদের জন্য সরাসরি গেয়ে শোনান।
সিডিতে গানগুলোর মধ্যে রয়েছে- মোর প্রথম মনের মুকুল..., বঁধু তোমার আমার এই যে বিরহ..., ফিরে ফিরে কেন তারি স্মৃতি..., যারে হাতে দিয়ে মালা..., জানি জানি প্রিয় এ জীবনে..., নয়ন ভরা জল গো তোমার..., মোরা আর জনমে হংস মিথুন ছিলাম..., ভুয়ে যেয়ো ভুলে যেয়ো..., হে প্রিয় আমারে দিবনা ভুলিতে... এবং হে প্রিয় তোমার আমার মাঝে...।
ইত্তেফাক/এমএআর
