‘বরষা’ নিয়ে একসঙ্গে আসছেন ‌‌‌তাহসান-ভাবনা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১০:১৬
তাহসান খান ও আশনা হাবিব ভাবনা একসঙ্গে আসছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ছবিটির নাম ‌‘বরষা’।
 
গতকাল সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘বরষা’র মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অনিমেষ আইচ, তাহসান, ভাবনাসহ কলাকুশলীরা। 
 
স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করছেন নির্মাতা অনিমেষ আইচ। বরষা শর্টফিল্মটি রোমান্টিক গল্পের আদলে নির্মাণ করা হচ্ছে। 
 
মহরতের ছবি ও একটি ছোট ভিডিও শেয়ার করেন ভাবনা। ভাবনা বলেন, অনিমেষ আইচের নির্মাণে, তার সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা বরষা। 
ইত্তেফাক/এমএআর