মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৬:৪০
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মমতাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে আলমগীর।
 
পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দারোগা মুন্সী শাহ আলম মামলাটির তদন্ত করে চার্জশিট প্রদান করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস