কলম্বিয়ায় ঝুলন্ত সেতু ছিঁড়ে নিহত ১১

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৭
কলম্বিয়ার প্রত্যন্ত এক এলাকায় ঝুলন্ত সেতু ছিঁড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।  নিহতদের মধ্যে শিশুও রয়েছে। মঙ্গলবার এ কথা জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
 
জানা যায়, সেতুটি প্রায় ৮০ মিটার নিচে আছড়ে পড়ে। অতিরিক্ত ভারের কারণে এটি ছিঁড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পর্যটকদের কাছে সেতুটি অনেক আকর্ষণীয় হওয়ায় সরকারি ছুটির দিনে এখানে অনেক লোক বেড়াতে আসতো।
 
ইত্তেফাক/এমএইচ