গোপালগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৮:১৮

গোপালগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত (৩৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পিঠাবাড়ি গ্রামের বালাবাড়ির পাশের একটি কচুরিপানা ভর্তি ডোবা থেকে ওই নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
 
গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাজেদুর রহমান জানান, দুপুরে ওই গ্রামের রিপন রায় নামের একজন ডোবায় মাছ ধরতে যায়। সে কচুরিপানার নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

আরো পড়ুন: বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: নাসিম

ওই নারীর পরনে সাদা, হলুদ ও নীল রংয়ের সালোয়ার কামিজ রয়েছে। পুলিশের ধারনা ৩/৪দিন আগে তাকে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছে।

ইত্তেফাক/অনি