ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত যুবতীর গলা কাটা লাশ উদ্বার করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা নামাপাড়া এলাকার একটি পরিত্যক্ত জঙ্গলে মঙ্গলবার বিকেলে এলাকাবাসী এক যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সন্ধ্যায় গলায় গামছা পেঁচানো লাশ উদ্বার করে।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানান, লাশের গায়ে একটি পরিচয়পত্র পাওয়া গেছে তাতে তার নাম রোজিনা লেখা রয়েছে, বাড়ি ঝালকাঠি জেলা।
ইত্তেফাক/এএম।
