আফগানিস্তানে সংসদের কাছে তালেবানের জোড়া বোমা হামলা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সংসদের কাছে দুটি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। 
 
কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার দারুল আমানে এক হামলাকারী আত্মঘাতী হামলা চালায়। এর কিছুক্ষণ পরই একজন গাড়িবোমা হামলা চালায়।
 
তালেবানদের দাবি, এই ঘটনায় অন্তত ৭০ জন নিহত বা আহত হয়েছেন। তবে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আল-জাজিরা ও রয়টার্স
 
ইত্তেফাক/এমএইচ