গত ডিসেম্বরে মায়ের সঙ্গে দেখা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অনেক দিন কেটে গেছে তার সঙ্গে আর দেখা হয়নি। গতকাল সকালে প্রধানমন্ত্রী টুইট করেন, যোগব্যায়াম ছেড়ে ওইদিন খুব ভোরে তিনি মায়ের সঙ্গে দেখা করতে যান। তিনি বলেন, সময়টা আমার খুব ভালো কেটেছে। গুজরাটে একটি বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে গতকাল তিনি সেখানে যান। সম্মেলনের আগেই এক ফাঁকে তিনি মায়ের সঙ্গে দেখা করেন; কিন্তু এ নিয়ে ঝাঁজালো মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মা হিরাবানের (৯৫) বাস গুজরাটের গান্ধীনগরে। সেখানে তিনি তার ছোট ছেলের সঙ্গে থাকেন। অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদী অনেকটা আবেগ-আপ্লুত হয়ে পড়েন; কিন্তু এরই মধ্যে তীর্যক মন্তব্য করতে শুরু করেন বিরোধীরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি আমার মায়ের সঙ্গে থাকি। প্রতিদিন তার আশির্বাদ নেই; কিন্তু এটি কখনো বিশ্বের কাছে বিজ্ঞাপনের মতো প্রচার করি না। আমরা সবকিছু রাজনীতিকরণ করে ফেলছি। কেজরিওয়াল হিরাবানের গত নভেম্বর মাসের নোট বাতিলের সময় ব্যাংকে যাওয়া নিয়ে মন্তব্য করে বলেন, ১৫ তারিখে বাড়ির কাছের একটি ব্যাংকে রুপি বদলাতে যান তিনি। একটি হুইলচেয়ারে করে তিনি (হিরাবান) সেখানে যান। অপেক্ষা করতে থাকেন টাকা উঠানোর জন্য। একসময়ে আত্মীয়দের সহায়তায় তিনি তা বদল করে নেন। বিরোধীরা বলছেন, প্রধানমন্ত্রী মোদী এ বিষয়টিকেও রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলছেন। তাকেও ঢাল হিসাবে ব্যবহার করেছেন।
ইত্তেফাক/এএন
