তানিয়ার যাত্রা শুরু...

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ০৫:১০

গুণী অভিনেত্রী তানিয়া আহমেদ। এবার তার নামের আগে জড়ালো ‘চিত্র পরিচালক’ তকমাটি। নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনি হয়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজনায় এই চলচ্চিত্রটি গার্ডেন অফ লন্ডন হিসেবে পরিচিত কেন্ট শহরে চিত্রায়িত হয়েছে। এই ছবিতে অভিষেক হবে নতুন মুখ ইরফান সাজ্জাদ-এর। তার সাথে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। এছাড়াও রয়েছেন মিশু সাব্বির ও তারিক আনাম। গত ৯ জানুয়ারি ‘ভালোবাসা এমনি হয়’ চলচ্চিত্রটির খুঁটিনাটি নিয়ে চা চক্রের আয়োজন করা হয়। রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই ছবিটি সম্পর্কে নানা তথ্য ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ছবিটির পরিচালক অভিনেত্রী তানিয়া আহমেদ।

ইত্তেফাক/এএন