গ্লোবাল সামিটে অংশ নিতে গুজরাটে দু’দিনের সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গুজরাটে পৌঁছেই তিনি দেখা করেন মায়ের সঙ্গে।
প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, 'আজ যোগ ব্যায়াম বাতিল করলাম। মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করলাম। দারুণ কাটল সময়টা।'
ক্ষুদে ব্লগ লেখার সাইটটিতে মোদীর এই টুইট ভালোই জনপ্রিয়তা পেয়েছে। মায়ের সঙ্গে ছেলের দেখা করার এই ব্যাপারটকে প্রশংসাপূর্ণ মনোভাব নিয়েই দেখেছেন সবাই।
তবে এই সবাইয়ের মধ্যে নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই টুইট তার নজরে পড়লে মোদীকে অনেকটা আক্রমণ করে বসলেন তিনি।
মোদীর টুইট দেখে পাল্টা টুইট করলেন কেজরিওয়াল। তিনি লিখলেন, 'আমি আমার মায়ের সঙ্গেই থাকি। রোজই তার আশীর্বাদ পাই। আমি কখনোই রাজনীতির জন্য মাকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে রাখি না!’
মোদীর মা হিরাবেন তার ছোটভাই পঙ্কজ মোদীর সঙ্গে গুজরাটে থাকেন। তার বয়স ৯৭ বছর। যখনই গুজরাটে যান ভারতের প্রধানমন্ত্রী, অবশ্যই দেখা করেন মায়ের সঙ্গে।
ইত্তেফাক/এএম
