এক নারীসহ নব্য জেএমবির ১০ জঙ্গি রিমান্ডে

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১০:১২
 
আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার এক নারীসহ ১০ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফায়রুজ তাসনিম এই দশ জঙ্গিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দেন। নারী জঙ্গি জান্নাতুল মহাল ওরফে জিন্নাহকে (৬০) দুইদিন ও বাকিদের প্রত্যেককে চারদিন রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশ তাদের প্রত্যেকের ১০ দিন রিমান্ডের আবেদন করেছিল।
 
চারদিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- নব্য জেএমবির সদস্য আবু সাদাত মো. সুলতান আল রাজি ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), মো. জিয়াউর রহমান (৩১), মো. কৌশিক আদনান সুবহান (৩৭), মিজানুর রহমান (৪৩), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭), শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬) ও শরিফুল ইসলাম (৪৬)। 
 
গত রবিবার রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে নব্য জেএমবির ১০ জঙ্গিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার জঙ্গিদের সবাই নব্য জেএমবির তামিম আহমেদ চৌধুরী গ্রুপের সদস্য।