বিজেপি'র রাজনীতির মাঠে অর্জুন রামপাল!

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১১:১৬
অনেক দিন পর সুজয় ঘোষের 'কাহানি ২' ছবিতে দারুণ অভিনয় করে তাক লাগিয়েছিলেন অর্জুন রামপাল। তবে ভালো অভিনেতা হওয়া স্বত্ত্বেও বলিউডে এখনও মাটি খুঁজে পাননি তিনি। সেজন্য-ই কি এবার আসতে চলেছেন রাজনীতিতে 'রাজনীতি' ছবির এই তারকা?
 
নতুন এই গুঞ্জন উঠছে অর্জন রামপালকে নিয়ে। তা হঠাৎ অর্জুনকে নিয়ে এমন গুঞ্জন কেন? মঙ্গলবার হঠাৎ বিজেপি অফিসে যান অর্জুন রামপাল। আর অর্জুনের এই বিজেপি অফিসে যাওয়া নিয়েই বলিউডে চাউর হয় ওই গুঞ্জন।
 
তবে কী সত্যি সত্যিই অর্জুন বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের স্পষ্টই জানিয়ে দিলেন নায়ক, 'আমি রাজনীতিবিদ নই, এখানে রাজনীতির জন্যও আসিনি। আমি শুধু কীভাবে দলের প্রতি নিজের সমর্থন বজায় রাখতে পারব, তা জানতে এখানে এসেছি।’
 
তবে শুধুই অর্জুন অর্জুন রামপাল নন, শোনা যাচ্ছে, জ্যাকি শ্রফও ঢুঁ মেরেছেন বিজেপি অফিসে। অনেকের মতে, আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির হয়ে প্রচারণা চালাবেন অর্জুন ও জ্যাকি! তবে এ ব্যাপারে এখনও কিছু বলতে চাননি এই দুই অভিনেতা।
 
ইত্তেফাক/এএম