গণতন্ত্র রক্ষার দায়িত্ব আপনাদের : ওবামা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১১:২৯
 
শিকাগোতে নিজের বিদায়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সকল নাগরিকের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্রের আপনাকে প্রয়োজন।  গণতন্ত্র রক্ষার দায়িত্ব আপনাদের। বিদায় নেয়ার আগে দেয়া বক্তব্যে সরাসরি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেননি ওবামা। গণতন্ত্র চর্চার জন্য অনুরোধ জানিয়েছেন মার্কিন নাগরিকদের।
 
এ সময় ওবামা বলেন, ৮ বছর আগে যে অবস্থায় ছিল, বর্তমানে তার থেকে আরো দৃঢ় ও ভাল অবস্থায় আছে আমেরিকা।
 
তিনি আমেরিকান নাগরিকদের অনুরোধ করেন অন্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়কে উপলব্ধি করার জন্য। ওবামা বলেন, আমাদের মনোযোগ দেয়া উচিত এবং শোনো উচিত।
 
সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু না বললেও তিনি জানান, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এক 'নিদর্শন' স্বরূপ। যদি আপনি মনে করেন, এই দেশের সকল নাগরিকের সমান আর্থিক অধিকারের সুযোগ নেই; তাহলে গণতন্ত্র কার্যকর সম্ভব হবে না।
 
আর এ ক্ষেত্রে গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ