বেনাপোল পোর্ট থানার পুটখালী ও গাতীপাড়া সীমান্তে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা শিশুসহ ৮৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
আটকদের মধ্যে ৪৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৬ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল ও বাগেরহাট জেলায়।
আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশি অভিযান শুরু হলে তারা দেশে ফিরে আসছিলেন। এ সময় বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।
২১ খুলনা বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
