থাইল্যান্ডে বন্যায় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নর্থ-সাউথ হাইওয়েতে একটি সেতু ভেঙে পড়ায় রাস্তায় প্রায় ২০০ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট তৈরি হয়েছে। ভয়াবহ এই বন্যায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দেশটির রেলপথগুলোও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে থাইল্যান্ডের স্বাভাবিক জনজীবন।
রয়টার্সের খবরে প্রকাশ, বন্যায় মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৫। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ। কয়েক লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়ে দুর্ভোগের শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুল। এমনকি, ক্ষতির সম্মুখীন হয়েছে থাইল্যান্ডের রাবার ও পাম তেল তৈরির ব্যবসাও।
থাইল্যান্ডের বর্ষা নভেম্বরেরই সাধারণত শেষ হয়ে যায়। তবে এ বছরে তা এখনো পর্যন্ত চলছে। যা স্বভাবতই হতবাক করেছে অনেককে।
টেলিভিশন ফুটেজে বারবার বন্যার এই ভয়াবহ রূপ ধরা পড়ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো বন্যার ঘোলা জলে অর্ধেক ডুবে রয়েছে। শুধু তাই নয়, ঝোড়ো হাওয়ায় দেশটির একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনাও জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়েছে।
ইত্তেফাক/এএম
