এসআই নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৪:৪৭
 
বাংলাদেশ পুলিশের ২০১৬ সনে বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। অনিবার্যকারণে উক্ত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল ১০.০০ টা হতে দুপুর ১.০০ টার পরিবর্তে একইদিন বিকাল ২.০০টা থেকে ৫.০০ টা পর্যন্ত; মনস্তত্ত্ব ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল ১০.০০ টা হতে সকাল ১০.৩০ পর্যন্ত এবং সাধারণ জ্ঞান ও পাটিগণিত ৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল ১০.০০ টা হতে ১.০০ টার পরিবর্তে একইদিন বিকাল ২.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
 
পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
 
পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
ইত্তেফাক/আরএ