রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ বুধবার বেলা ১২টার দিকে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহানগর প্রজেক্ট সংলগ্ন হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। এর মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেকে
