রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এক লাখ চারাগাছ বিতরণ করবে গুডলাক স্টেশনারি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এ কর্মসূচির আওতায় ৪০টি স্কুলের আঙ্গিনায় বাগান তৈরি ও চারাগাছ বিতরণ করা হবে। সবুজ ঢাকার আয়োজনে এ কর্মসূচিরর তত্ত্বাবধানে থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ, গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন, সবুজ ঢাকার চেয়ারম্যান রুপাই ইসলাম ও অনুষ্ঠান পরিচালক গোলাম মোস্তফা রাজ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয় ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরীর রুপ দিতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ফাহিম হোসেন বলেন, আগামী ১৫ জানুয়ারি মনিপুর হাইস্কুল, মিরপুর দিয়ে শুরু করা হবে এ কর্মসূচি। তিন মাসব্যাপী চলবে এ ক্যাম্পেইন।
অনুষ্ঠানে গ্রিন ঢাকা স্কুল ক্যাম্পেইনে গুডলাক স্টেশনারি সম্পৃক্ত হওয়ায় আরএফএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
ইত্তেফাক/ইউবি
