জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২০:১০
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
 
বুধবার বিকেলে নগরীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রেখেছি।’
 
আজ একই স্থানে এর আগে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি এমপি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

ইত্তেফাক/এএম।