২৩ জানুয়ারি কাজাখস্তানে সিরিয়া শান্তি বৈঠক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২১:৩৪
সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে একটি বৈঠক আগামী ২৩ জানুয়ারি কাজাখস্তানের রাজধানী আসতানায় অনুষ্ঠিত হবে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
 
রাশিয়া ও তুরস্ক সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে এ আলোচনার উদ্যোগ নিয়েছে। সূত্র জানায়, ‘এবার বৈঠক স্থগিত হবার কোনো আভাস নেই। তারিখ ২৩ জানুয়ারি ঠিক করা হয়েছে।’
 
গত মাসে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে, বিরোধী পক্ষগুলো এ চুক্তি ভেস্তে দেয়। গত ৩০ ডিসেম্বর এটি বলবৎ হয়েছিলো। এ অস্ত্রবিরতির সময় সিরিয়ার অধিকাংশ স্থানে শান্তি বিরাজ করছিলো। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ