বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২২:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের তিন বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস