রাজধানীতে সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্ট ‘এগ্রো ফরোয়ার্ড মার্কেট ভ্যালু চেইন’ শীর্ষক এক কর্মশালা করেছে।
রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল ‘ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা কৌশল এবং বাণিজ্য দক্ষতা’। যা নিম্ন আয়ের কৃষকদের উন্নতি করতে সাহায্য করছে।
এতে প্রধান অতিথি হিসেবে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্টের (আইএফএমসি) প্রকল্প পরিচালক জনাব ড. আবু ওয়ালী রাগিব হাসান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আগামীতে আইএফএমসি প্রশিক্ষণে ‘পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা কৌশল’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। অন্যান্যের মধ্যে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও আবু দাউদ খানও বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ শিল্প ও মৎস্য ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব লিয়াকত আলী চৌধুরী বলেন, এ কার্যক্রম (ক্যাটালিস্ট) বাংলাদেশের মাইক্রো এবং ম্যাক্রো উভয় পর্যায়ে অর্থনৈতিক সুবিধা অর্জনে ভূমিকা রেখেছে। এতে বাংলাদেশের এগ্রো ফরোয়ার্ড মার্কেট ভ্যালু চেইনের বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
