শততম টেস্টের মাইলফলকে আমলা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৯:২১
 
দক্ষিণ আফ্রিকার অষ্টম ও বিশ্বের ৬৫তম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন ব্যাটসম্যান হাশিম আমলা। জোহানেসবার্গে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে নেমে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
 
টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন আমলা। ২০০৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৯ টেস্ট খেলে ১৬৮ ইনিংসে ৭৬৬৫ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
 

ইত্তেফাক/এএম।