সেনা বিদ্রোহে উস্কানি : ব্যক্তিগত হাজিরা থেকে মান্নার অব্যাহতির আবেদন নাকচ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২১:৪৩
সেনা বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী পহেলা মার্চ এই মামলার প্রতিবেন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসার বৃহস্পতিবার এই আদেশ দেন। দীর্ঘ প্রায় দুই বছর বিনা বিচারে কারাগারে আটক থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজিরা দেন মান্না। তার পক্ষে অ্যাডভোকেট বেগ মাসুম জাহান ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদলতে আবেদন জানান। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেয়। 
 
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় দুটি মামলা করে পুলিশ। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। 
 
ইত্তেফাক/এমআই