ভারসাম্য বিশ্ব রেকর্ড!

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০০:৪৪

সার্কাস বিশেষ ধরনের বিনোদন প্রক্রিয়া। এর মাধ্যমে আবালবৃদ্ধবনিতা নির্মল আনন্দ লাভ করে থাকেন। সার্কাসে সাধারণত দলভুক্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা নানা ধরনের শারীরিক কলা কৌশল প্রদর্শন করেন। অবিশ্বাস্য এসব ঘটনা ছাড়াও সার্কাসে অনেক সময় পোষা প্রাণীদের মাধ্যমে দর্শকদের বিনোদনের খোরাক যোগান হয়। বেশিরভাগ মানুষেরই কমবেশি সার্কাস দেখার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এবার ভিয়েতনামের দুই ভাই এমন এক সার্কাস দেখিয়েছেন যা দেখলে যে কারোরই চোখ কপালে ওঠার জোগাড় হবে। জিয়াঙ কুয়োক এনজেইপ এবং              তার ভাই জিয়াঙ কুয়োক কো একে অপরের মাথার ওপর মাথা রেখে মাত্র ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি ভেঙে গিনেস বুকে নাম লিখিয়েছেন। ইউটিউবে ছড়িয়ে পড়া ঐ ভিডিওতে দেখা গেছে, একভাই অন্য ভাইয়ের মাথার উপর মাথা দিয়ে উল্টো হয়ে রয়েছেন। নীচের ভাই ভারসাম্য রক্ষা করে তাকে মাথার উপর ধরে রেখেছে। মাথার উপর ভাইকে নিয়ে ভারসাম্য রক্ষা করে দ্রুত উপরের দিকে উঠতে থাকেন তিনি। দৌড়ে মাত্র ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি অতিক্রম করেন তিনি। আর তাদের অসাধারণ সার্কাসটির প্রদর্শনী হয়েছে স্পেনের জিরানোর সেন্ট ম্যারি ক্যাথেড্রালে।-ইউপিআই

ইত্তেফাক/এএন