সাকিবের পর মুশফিকেরও সেঞ্চুরি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১০:৩১
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সাকিবের পর দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন অধিনায়ক মুশফিকুর রহিমও। ইনিংসের ৯৭তম ওভারে সাউদিকে চার মেরে নিজের শতক পূরণ করেন মুশফিক।
 
১৮৩ বলে ১৭টি চারের সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
 
এর আগে ১৫০ বলে নিজের চতুর্থ সেঞ্চুরি করে হাবিবুল বাশারকে (৩০২৬) পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার মাইলফলক গড়েন টাইগার অলরাউন্ডার।
 
ইত্তেফাক/এমএইচ