চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১২:১০
চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় গুনরাজদী গ্রামের ঢালী বাড়ির সামনে ডাকাতিয়া নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায় পুলিশ।
 
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন ভাসমান মরদেহ দেখে থানা পুলিশকে অবিহত করেন। ওই যুবকের গায়ে নীল রঙ্গের সার্ট ও বাম পায়ে কালো মোজা রয়েছে।
 
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এমএইচ