গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা জড়িত সন্দেহে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মোজাম্মেল হক ভুট্টুসহ (৪৮) ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
মোজাম্মেল হক ভুট্টু কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও কছিম বাজার উচ্চ বিদ্যালয়ের পিয়ন। তিনি ভাটি কাপাসিয়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে। এছাড়া আটক অন্যরা হলেন পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত জলিল আকন্দের ছেলে আমির হামজা ওরফে ভুট্টু, কঞ্চিবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে এরশাদ আলী, সাতগিরি গ্রামের আব্দুল লতিফের ছেলে ফারায়েজুল ইসলাম ও দক্ষিণ মরুয়াদহ গ্রামের আজিজল হকের ছেলে গোলাম মোস্তফা ও খামার পাঁচগাছী গ্রামের মাও. গোলাম মোস্তফা।
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, এমপি লিটনকে গুলি করে হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে।
ইত্তেফাক/ইউবি
