রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে আলিফ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নয়ানগর এলাকার একটি পানির হাউজ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, গ্যারেজের পাশে একটি পানির হাউজে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশুর বাবার নাম মুন্না। তারা নয়ানগর এলাকায় থাকে।
তিনি জানান, শিশুটি গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ঘটনায় শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
